Tuesday, November 5, 2019

বিষাদ

বিষাদের রং কালো নয় নীল,
যে আকাশে মেঘ জমে ভার হয়ে আছে
তাতে বিষাদ নেই , আছে প্রাণের পরশ।
বিষাদ জমে আছে নীল আকাশের নির্মম
রঙে, ঢেকে আছে অদৃশ্য কুয়াশার মত 
সব দিক, তার কোনও শেষ নেই, নেই
শুরুর ঠিকানা।
কখনো বিষাদের রং লাল-
তীব্র রক্তের ধারার মত সে দ্রুত 
গ্রাস করে শুভ্র বেদীকে।
বিষাদ এক বলি মাত্র 
আমরা যা দিয়ে চলেছি 
প্রতিদিন, প্রতিনিয়ত, আবহমান। 

Whimsy

I built a house of cards and
Thought it would last an age if I put my trust. Of course I forgot that I am
Neither lucky in love or at cards
But at spinning words and building 
Smooth castles out of air thin, 
And that my friend, is my thing. 

Saturday, November 2, 2019

ক্ষত

তারার বুকের ক্ষত কত গভীর হতে পারে

তুমি জানো না।

বিস্ফোরণে জ্বলে যাওয়া ঘা'য় 

কত অভিমান লুকিয়ে রাখে সে

তুমি ভাবোনি কখনোই।



শত শত কাঁচ বেঁধা মুহুর্তের ছিন্ন ভিন্ন

একাকার রূপ তুমি দেখনি।

ধিকিধিকি জ্বলন্ত আগুনে কয়লার

হৃদয় কেমন পুড়ে হীরে হয়ে যায়

তুমি জানবে কি করে।