Friday, May 8, 2020

বাঁধন

লিখতে চাইছি একটা
 ভীষণ প্রেমের গল্প, যার 
চরিত্ররা নিপুণ ভাবে বোনা
আর গল্পের শেষ টুকু
নিটোল এক গদ্য,
পদে পদে মিলিয়ে 
কবিতা হয় বটে, 
কিন্তু গল্প অসম্পূর্ণতা রেখে যায়
পাতার প্রতীকে, উড়ে যেতে
চায় ডানা মেলে এদিক সেদিক - 
প্রেমকে আখরে বাঁধা বড় দায়। 

Monday, May 4, 2020

দূরত্ব

তোমার আমার মাঝখানে
অনেক খানি ব্যবধান 
কথার সেতু পেরিয়ে তবু
দেখা হয় দিন মান। 
কথার ভিড়ে হারিয়ে যাওয়া 
অনেকটা ভালোবাসা,
বুঝতে পারি তোমার কাছে 
আমি আজও এক ধাঁধা।