Friday, June 12, 2020

Beloved

Love comes like silent ripples 
in the heart of a lake 
and recedes like waves 
on an ebbing shore.
The torch I bear is sacred
like holy grail,
it shall never be doused 
with rain or hail.

Wednesday, June 10, 2020

একা ঘুম ঘোরে

আজ তুমি ঘুমিয়ে থাকো, 
আমি জেগে থাকি পাশে,
তোমার নিশ্বাস প্রশ্বাস
মেখে থাকবো বসে, 
তোমারি মনের কোণে l
কখন তুমি স্বপ্নে হাত 
বাড়াবে ভাবব একাকী,
সেই হাত ধরে বাস্তবে নামিয়ে
আনব তোমায় আমার কাছে l

Friday, June 5, 2020

পরিযায়ী

কবি হাজার বছর ধরে হেঁটেছিলেন,
ওরাও হেঁটে চলেছে অদৃশ্য লক্ষ্যে,
কবি সাধ করে পথে নেমেছিলেন
ওরা অনন্যোপায়, ওদের পায়ের 
আঘাতে ফোটে না কমল,
ঝরে শুধু ঘাম , রক্ত, ক্লেদ,
গরীব হয়ে মাসুল দেওয়ার খেদ।

Monday, June 1, 2020

দুঃখ বিলাস

লিখেছি অনেক বিষণ্ণতা
মুছেছি চোখের জল, 
কি পেয়েছি, কি পাইনি 
সব হিসেবই ছল। 
অপূর্ণতার ফাঁকে আছে 
পূর্ণতার হিরে
তাকে ভুলে, মনের খেয়ালে
ফিরলাম পথ ভুলে।