Thursday, October 1, 2020

অন্তর জ্বালা

সাপ হয়ে জড়িয়ে ধর তুমি, 
আমি বিষের জ্বালায় মরি, 
পাকে পাকে ঢালো অনল, 
দংশনে নীল হয়ে যাই, 
‌বিতৃষ্ণার বাতাসে ভাসে শোক
শুধু আমি ডুবে যাই তীব্র দাঁতের  ফাঁকে।