Friday, February 7, 2020

প্রতিবাদ

ঘুমিয়ে পড়লে আমি স্বপ্ন দেখি না, 
দেখি বিধ্বস্ত দিনের ছবি জেগে আছে
আমার মনের মাঝে লুকিয়ে, 
ঘুমের মধ্যে ছবির বিষয় বস্তু জীবন্ত হয়ে ওঠে, 
এ ওকে খোঁচা দিয়ে ভাঙতে চায়, লড়তে লড়তে 
ক্লান্ত হয়ে স্থবির হয়ে যায়, 
সজ্ঞা‌নে প্রতিবাদী না হলেও স্বপ্নে আমি বিপ্লবী।