Thursday, September 29, 2011

তুমি

ভাসিয়ে দেবে জানি একদিন সব চিঠি,

পালতোলা নৌকো হয়ে ওরা আসবে আমার গাঁয়ে,

মেয়েরা সব করবে আমায় ছি ছি !

শব্দগুলোর শব পোড়াব না তবু,

চিন্তা পোড়ে না তো,

কেন পুড়বে শুধু মুখ ?

No comments:

Post a Comment