Wednesday, June 4, 2014

পাওয়া

সহস্র শব্দের মাঝে তোমায় একলা পাব ভাবি
খরস্রোতা নদীর বুকে গাঁথা মসৃণ পাথরের মত ,
 তোমায় ছুঁয়ে থাকবে আমার আলগা চুলের শ্যাওলা –
সমুদ্রের তলায় বন্ধ রামধনু ঝিনুক
যেমন আগলে রাখে নিছক বালুকণা ।
চিত্রিত কার্পেট মুক্ত অলিভ রঙা 
মিশরের রাণীর কাছে সিজার যেমন
পরাজিত , তেমন একা কি পাব তোমায়




কোনো দিন, প্রকৃতিরও অলক্ষ্যে ?

No comments:

Post a Comment