Sunday, March 15, 2020

রূপকথা

তোমার বুকে মা‌থা রাখি নিঃশব্দে 
রাত্রি গভীর হলে ছড়িয়ে দিই কেশজাল
তোমাকে বাঁধি নাগপাশে
ধীরে ধীরে স্বপ্নের আবেশ বুনি
এক আকাশ তারা মণ্ডল গেঁথে 
তুমি ঘুমাও নিবিড় শান্তি মনে নিয়ে। 
ঘুম নেই আমার চোখে কেবলই কান্না ভাসে
ঠোঁট ভিজে যায় মায়াবী রাতে
রূপকথার এই প্রেম নিয়ে রোজ বাঁচতে ।

  

No comments:

Post a Comment