Tuesday, March 24, 2020

প্রাপ্তি

হয়ত কোনো দিন পৌঁছে যাব তোমার কাছে
বৃষ্টি যেমন হঠাৎ নেমে আসে
সবুজ ঘাসের বুকে।
বাষ্প জমা চোখে দেখব
কেমন করে গলে হিমবাহ,
কথা ফুটবে না ঘুম ঘোরে-
অস্ফুটে স্বপ্ন চারণ
আলোর খোঁজে অভিসার
রাত্রির আবডালে ।

No comments:

Post a Comment